মোঃ মামুন খান

সকল সম্মানিত অতিথি, ইউনিয়নবাসী, সম্মানিত সদস্যগণ এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।আজকের এই বিশেষ দিনে, আমাদের ইউনিয়নের উন্ন... বিস্তারিত

মুহিবুর রহমান

স্বাগত বক্তব্য

আধুনিক ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।

২০০৫ সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে আধুনিক ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগণের কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে সেবা প্রদান করে আসছে। আমাদের লক্ষ্য একটি দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক সহজে ও দ্রুত প্রয়োজনীয় সেবা লাভ করতে পারবেন।

বর্তমানে সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা ইউনিয়ন পরিষদের যাবতীয় প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। ইতোমধ্যে জনবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং শীঘ্রই লোকবল বৃদ্ধি পেলে সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।

আমরা বিশ্বাস করি— ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে বিদ্যমান সম্পদ ও সুযোগগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং জনগণের সহযোগিতার মাধ্যমে আধুনিক ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ ও সমৃদ্ধ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আমাদের এই অগ্রযাত্রায় আপনার সহযোগিতা ও পরামর্শ আমাদের প্রেরণা।
আসুন, সবাই মিলে গড়ি একটি আধুনিক, সেবা-নির্ভর, উন্নত ইউনিয়ন পরিষদ।

আধুনিক ইউনিয়ন পরিষদ পরিবার

Powered by Froala Editor

    দুঃখিত কোন তথ্য পাওয়া যায় নি !